Thursday , 5 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে প্রবাসী সংগঠনের ঈদ উপহার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হাজার খানেক’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করেন জেলার একটি স্বেচ্ছাসেবী ‘ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন”।

“মানবতার সেবাই মূল লক্ষ্য, শ্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার বাসিন্দারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী একত্রিত হয়ে ২০১১ সালে অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী “ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন” নামে যাত্রা শুরু করে।

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সবসময়ই দুস্থ অসহায় গরীব মানুষদের সহযোগীতা করা হয়ে থাকে। প্রতিমাসে অন্তত ১৫ থেকে ২০টি পরিবারকে সংগঠন থেকে আর্থিক সাহায্য করা হয়।

প্রতিবারের মত এবারো জেলার ৪টি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে হাজার খানেক দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও পরিধান বস্ত্র বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের সভাপতি মোঃ হালিম সাগর সাধারণ সম্পাদক সোহেল রানা সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর নেতৃত্বে এসময় উপস্থিত থেকে দুস্থদের হাতে এ ঈদ উপহার তুলে দেন অর্থ সম্পাদক সামিরুল ইসলাম দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ-ত্রাণ সম্পাদক মোঃ আলম যোগাযোগ মাধ্যম সম্পাদক কাদিরুল ইসলাম সেচ্ছাসেবী মোঃ আমানুল্লাহ আমান কামরুল ইসলাম প্রমুখ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় মন্ডপে কালো পতাকা উত্তোলন করে শারদীয় দুর্গা পূজা বর্জন

বীরগঞ্জে রাজ পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি

গংগাচড়ারর হারিয়ে যাওয়া শিশু চিরিরবন্দর থেকে উদ্ধার

রাণীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি অধ্যাপক আনোয়ারুলইসলাম – সম্পাদক আজাদ মিঞা

পীরগঞ্জ জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঈদ পুনর্মিলনী

​​​​​​​ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম-আফ্রিদি

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড় খানসামায় প্রতিমা বিক্রির হাট

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন