Tuesday , 24 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ২০১০ সালের একটি ধর্ষন মামলায় অভিযুক্ত আসাদুজ্জামান ওরফে রিজভীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ২৪ মে মঙ্গলবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন। রিজভী রানিশংকৈল উপজেলার করনাইট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মামলার বিবরনে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার করনাইট গ্রামের ঐ নারী ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা করার সময় পৌর শহরের গোবিন্দনগর এলাকার ঐশী ম্যাসে থাকতেন। ঘটনার দিন গত ২০১০ সালের ২৭ মে অভিযুক্ত রিজভী ঐ নারীকে শোফা কেনার কথা বলে শহরের টাংগন ব্রিজে ডাকেন। ঐ নারী সেখানে গেলে বীরগঞ্জে শোফা কিনবে বলে তাকে মোটরসাইকেযেগে দিনাজপুর জেলার বীরগঞ্জে নিয়ে যায়। পরে আবারও কৌশলে ঐ নারীকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ও পরে রানীশংকৈলের খন্দকার হাই আবাসিক হোটেলে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে পুনরায় ঠাকুরগাঁও জেলার শহরের ম্যাসে এনে দেয়। বিষয়টি ঐ নারী মোবাইলে তার পিতাকে জানালে পরদিন রিজভীর পক্ষ থেকে বিচার মিমাংসার কথা বলা হলেও তা না হলে ২০১০ সালের ২৯ মে তারিখে ভুক্তভোগী ঐ নারী রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন বিচারকার্য শেষে আদালত রিজভীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র আহুত সমাবেশে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ইফতার বিতরণ

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি

রানীশংকৈলে মরহুম আলী আকবর এমপি’র ২৯তম মৃত্যু বার্ষিকী পালন

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

শোকাবহ আগষ্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের শোক র‌্যালী

সারাদেশে আদিবাসীদের ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে কাহারোলের তেভাগা চত্বরে আজ আদিবাসীদের প্রতিবাদ সমাবেশ

হরিপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা