Monday , 16 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় ফেনসিডিল ও গাজা সহ ইসরাফিল হোসেন মিঠু ও মাসুম সরকার নামে ২ মাদক কারবারীকে আটক করে পুলিশ। ১৬ মে সোমবার উল্লেখিত ২ জনের বিরুদ্ধে পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে রবিবার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর শহরের বাজারপাড়া মহল্লায় ইসরাফিল হোসেন মিঠু (৫৬)’র বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে ৫০ বোতল ফেনসিডিল, নগদ ৫৬ হাজার ৩৫০ টাকা সহ তাকে আটক করা হয়। সে ঐ মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্যব্য আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়। অপরদিকে ১৬ মে সোমবার সদর থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপনে সংবাদ পান যে, ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে মাসুম সরকার (৩৭) বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখেছেন। পরে সদর থানার এসআই (নি:) মুকুল চন্দ্র সেন সঙ্গে ফোর্স নিয়ে মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। মাসুমের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির ভেতর থেকে ৫টি নীল পলিথিন ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায়

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

ঠাকুরগাঁওয়ের সামাজিক সুরক্ষার আওতাধীন রুহিয়ায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর শাখার সভাপতি আনোযার সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন  আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

রাণীশংকৈলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ১৮৩ দুস্থ’র মাঝে ত্রাণ সহায়তা প্রদান

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

আটোয়ারীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা বিচার দাবিতে বাবা মায়ের সংবাদ সম্মেলন