Friday , 20 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু!

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও(দেবিডাঙ্গা) গ্রামের রিয়াজুল ইসলাম(৪১) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার(২০মে) রিয়াজুল ইসলাম এবং তার বড় ছেলে বিপুল ইসলাম (১৮) মিলে বোরো ধান কাটতে মাঠে যায়। দুপুর ১ টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদুর আসতে না আসতে বিকট শব্দে বজ্রপাত রিয়াজুল ইসলামের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বড় ছেলে জানান, আমি এবং বাবা ধানের বোঝা নিয়ে আসতেছিলাম। হঠাৎ মেঘের বিকট শব্দে পিছনে তাকিয়ে দেখি বাবা আইলের পাশে পড়ে আছে। তৎক্ষনাৎ বাবাকে দেখি তিনি অচেতন। মৃতের চাচা,আব্দুস সাত্তার (প্রধান শিক্ষক) জানান, ঘটনার পর পর ছুটে গেছি। দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এদিকে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য জনাব হুমায়ূন কবির বিপ্লব জানান, যেহেতু ঘটনাটি জুম্মার নামাজের সময় ঘটেছে, তাই নামাজের পর পরই আমি ঘটনা স্থলে যাই এবং রিয়াজুল ইসলামকে মৃত দেখতে পাই। মৃত ব্যক্তির ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নানা আয়োজনে গোবরাপাড়াকে  বাল্য বিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা

নানা আয়োজনে গোবরাপাড়াকে বাল্য বিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি ২ দিন বন্ধ

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খানসামায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট বিষযক সেমিনার

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

দিনাজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ ৫ জনের কারাদন্ড

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

আটোয়ারীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন