Monday , 23 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমি জমা নিয়ে চাচা ভাতিজা সংঘর্ষে চাচা শাহ আলম আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২১মে শনিবার রাতে মারা যাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে , বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণ মাড়ি( জুগি হার) গ্রামে গত ২০ মে শুক্রবার শাহ আলম ও তার ভাতিজা জমি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায় চাচা শাহ আলমের(৭৫) মাথায় আঘাত করে আহত অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে ভর্তি করান অবস্থার অবনতি হওয়ায় গত ২১ মে শনিবার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শাহ আলম এর ছোট ছেলে সোহেল জানান, আমার বাবার কাছে আমার চাচাতো ভাই মানারুল ইসলাম বাড়ির পার্শে কয়েক শতক জমি দান স্বরুপ রেজিস্ট্রি করে দেন এখন চাচাতো ভাই মানারুল ইসলাম আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে করে আমার বাবাকে মাথায় স্ব জোরে আঘাত করলে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।
গত ২১ মে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মারা যায়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।
আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু বলেন, আমি গত ২০ মে শুক্রবার জমি জমা নিয়ে সংঘর্ষের কথা শুনি এবং তাদের উভয় পক্ষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। ২১ মে শনিবার রাতে শুনলাম চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয় ,তাৎক্ষণিক আমি বালিয়াডাঙ্গী থানায় অবগত করছি। আজকে ওসি সাহেব এবং আমি ঘটনা স্থলে আসলাম আইন অনুযায়ী ওসি সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই কমেছে.পাশের হার ৭৬.৮৭ শতাংশ

বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ- সম্পাদক রুমী

বীরগঞ্জে একনিষ্ঠ বিএনপি কর্মীর বাড়ি এখন দেয়ালচিত্রে সজ্জিত

পঞ্চগড় কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বিকাশে লেনদেন রাণীশংকৈলে অজ্ঞাত নামা আসামীর নামে চলছে চাঁদাবাজি

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা

দিনাজপুরে হেরোইন বহনকালে আটক মাদক ব্যবসায়ী

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস