Thursday , 19 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার অভিযোগ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ডিবিসি টেলিভিশন, দৈনিক মানবকন্ঠ, ডেইলী বাংলাদেশ ও স্থানীয় দৈনিক লোকায়ন পত্রিকার ঠাকুগাঁও প্রতিনিধি নবীন হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে আনোয়ারা বেগম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে । সে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ৭-৮-৯ সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর।

গত মঙ্গলবার (১৭ই মে ) বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন ওই মহিলা ওয়ার্ড কাউন্সিলর। মামলাটি ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.রমেশ কুমার ডাগা বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন।

জানা যায়, ডিবিসি টাইমস ২৪ ডট কম নামে একটি অনলাইন ওই ইউপি সদস্যের নামে একটি সংবাদ প্রকাশ করে। এরই জেরে তিনি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান ঢাকা মেইলকে বলেন, ‘মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ২৪ ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই অনলাইন নিউজ পোর্টালের সাথে তার কোন সম্পর্ক নেই। সে ডিবিসি টাইমস এর প্রতিনিধি নয়। সে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।,

এতে ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ গণমাধ্যম কর্মীরা এর তীব্র ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম জানান,‘এখনো কোর্টের আদেশ হাতে পাইনি পেলে তদন্ত করে রিপোর্ট আদালতে পেশ করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২৩ কোটি টাকার পেঁয়াজের বীজ উৎপাদন এর সম্ভাবনা

বীরগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

চিরিরবন্দরে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

ইতিহাসের সাক্ষী কাহারোলের নয়াবাদ মসজিদ

ঘোড়াঘাটে আনছার ও ভিডিপির সমাবেশ