Thursday , 12 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

মোঃ মজিবর রহমান শেখ,,
দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা ও সদর উপজেলার সাধারণ সভা ও কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সকলের সম্মতিক্রয়ে ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি হয়েছেন সৈয়দপুর বি-আখড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি হয়েছেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ ও সাধারণ সম্পাদক হয়েছেন বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম মোঃ মিজানুর রহমান মিন্টু। বুধবার (১১ মে) বিকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম (বিডি হল) এ সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রয়ে ৬১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির গঠন করা হয়। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোহামুদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম তোতা, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো: গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও কাউন্সিলে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা দিনাজপুরের মানুষের ভালবাসায় আমি অভিভূত-ডিসি শাকিল আহমেদ

পীরগঞ্জে মাটি ধসে পড়ে ১ শ্রমিকের মৃত্যু : আহত ৩

বিরলে বৈরী আবহাওয়ায় লিচু ফেঁটে রস গড়িয়ে পড়ছে

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমপি গোপাল

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

হিলি বন্দরে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন