Monday , 2 May 2022 | [bangla_date]

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

এবার ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে। উর্বশী গানের সিঁড়ি’র দ্বিতীয় সিজনে গানটি মুক্তি পেয়েছে রবিবার (১ মে) বিকেল চারটায়। গানটি ফোক ঘরানার আধুনিক গান। সুর করেছেন জাহিন খান নিজেই। গানটি লিখেছেন ডঃ হারুনুর রশিদ। এ গানের মিউজিক করেছেন আহমেদ কিসলু।
সেই ‘রং-চটা জিন্সের প্যান্ট পরা’ দিয়ে শুরু। এরপর ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’-এর পথ ধরে ডলি সায়ন্তনী জনপ্রিয়তায় এখনও তুঙ্গে। ইদানীং বেশ কিছু গানে ডলি সায়ন্তনী আবারও তাঁর কণ্ঠের ধারায় মাতিয়ে রেখেছেন দর্শকদের। অন্যদিকে জাহিন খান ও রেশমা’রা ‘কাঞ্চা মন’ এখন সবার মুখে মুখে। ক্লোজ-আপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা জাহিন খান তরুণ শিল্পীদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র। গানটি সম্পর্কে ডলি সায়ন্তনী জানান, গানটির সুর এবং নির্মাণ পদ্ধতি আমাকে উচ্ছ্বসিত। জাহিন খান বলেন, আমরা আশা করি দর্শক সত্যিকার অর্থে একটি নতুন গান পেয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ- রাজস্ব হারাচ্ছে সরকার

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহাঅষ্টমীর তিথিতে ঠাকুরগাঁওয়ে জুড়ে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ !

হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

হিলিতে আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

পীরগঞ্জে পৌরএলাকায় বাড়ি বাড়ি নারকেল গাছ পৌঁছে দিচ্ছেন নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক