Friday , 13 May 2022 | [bangla_date]

দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত।
শুক্রবার (১৪ মে ২০২২) বিকেলে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক। এসময় কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন রতন চন্দ্র পন্ডিত।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, কাহারোল থানার ওসি রইছ উদ্দীন,রাজ দেবোত্তর এস্টেটের সদস্য গৌর চন্দ্র শীল, বিমল চন্দ্র দাস, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

অবৈধ মুঠোফোন বন্ধ হবে এপ্রিলের মধ্যে

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত-১২

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ল পীযূষের স্বপ্ন