Tuesday , 17 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখা উদ্বোধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। ব্যাংকের দিনাজপুর রিজওনাল হেড মাহামুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ব্যাংকের এরিয়া ম্যানেজার নেপাল রায়, জিয়াউর রহমান জিয়া, পীরগঞ্জ ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধক্ষ্য ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, উক্ত শাখার ম্যানেজার(প্রো:) জহুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, সহ সাধারন সম্পাদক বিষ্ণুপদ রায়, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সাজেদুর রহমান লিটন , প্রভাষক রমজান আলী,রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফাখখারুল। পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তার সোনালী ব্যাংক চত্বরে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট এজেন্ট মেসার্স আল হক মেডিসিন পয়েন্ট এর পরিচালক জহুরুল হক বলেন এজেন্ট ব্যাংকিং এ সকল প্রকার সেবা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে অত্র শাখাটি সকাল ৯ টা হতে সন্ধ্যা ৯টা পর্যন্ত খোলা থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ইউপি সদস্যের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

স্বধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম

ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়াদের হাত থেকে রক্ষার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠদের প্রতিকৃতির সামনে পরে ছিল আবর্জনা, খবর পেয়ে ছুটলেন জেলা প্রশাসক

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

দেশে এক দিনে ২২৩১ জনের করোনা শনাক্ত

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মনোনয়ন দাখিল