Sunday , 22 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

পীরগঞ্জ প্রতিনিধি
সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে সাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে় বিদায় জানানো সহ সুসজ্জিত গাড়িতে করে সম্মানের সাথে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে সুলতান উদ্দীন নামের এক পুলিশ কনস্টেবলকে। রবিবার (২২ মে) বিকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমের নির্দেশনায় থানা চত্বরে এমন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ওসি জাহাঙ্গীর আলম জানান, সুলতানের চাকরী থেকে বিদায় লগ্নে সম্মান জানাতে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তাকে গাড়িতে করে বাড়ী পৌঁছে দেয়ার জন্য ফুল দিয়ে সাজানো হয় থানার পুলিশ ভ্যান গাড়িটি। তার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরাও তুলে দেন বিভিন্ন উপহার। পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী, এস আই বাবুল, গাবুর আলী, শফিকুল ইসলাম ,এসআই লুৎফর রহমান, সাধন চন্দ্র রায়, স্বপন কুমার রায় ও আশরাফুল ইসলাম সহ অনন্যা পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে় গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বিদায় জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকল পুলিশ সদস্যরা। সুলতান আজিজের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে তারা এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন বলে জানা তিনি। শেষে সুসজ্জিত গাড়িতে করে তাকে পাশ^বর্তী রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই গ্রামের নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়।
চাকরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে সুলতান উদ্দীন বলেন, আমার চাকরী জীবনের শ্রেষ্ট পাওয়া। জীবনের ৩৭ বছর দেশের নানা জায়গায় চাকরী করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আদিবাসী কৃষকের খড়ের পুঞ্জে অগ্নিসংযোগ

শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে বিনামূল্যে ছাগলের ভ্যাকসিন ক্যাম্প

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১

কাহারোল হাটে জায়গার অভাবে সেতুর নিচে মহিষের হাট