Thursday , 26 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবলিক ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বৈরচুনা ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে পৌরসভা দলকে হারিয়ে চাম্পিয়ান হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ক্রীড়া সাধারন সম্পাদক বশির উদ্দীন চৌধুরী, বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,ক্রীড়া সংগঠক রেজওয়ানুল আমিন রেজু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর কামরুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ধারাভাষ্যে ছিলেন সিনিয়র লেকচারার রমজান আলী ও মোহাম্মদ জুয়েল সরকার। খেলা পরিচালনা করেন রেফারি আকবর আলি সহকারি রেফারি সালাম ও জাকির। উল্লেখ্য, গত ২১ মে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। টুর্নামেন্টে পৌরসভা সহ ১১ টি দল অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে বি’ষপা’নে গৃহবধুর মৃ’ত্য! লা’শ ম’র্গে পাঠিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেখ হাসিনা সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন -মনোরঞ্জন শীল গোপাল- এমপি

বীরগঞ্জের পল্লীতে কলেজে ছাত্রীর আত্নহত্যা

বীরগঞ্জের পল্লীতে কলেজে ছাত্রীর আত্নহত্যা

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুকিপূর্ণ চলাচল

দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি

আটোয়ারীতে ভোটর তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ