Thursday , 26 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে সাংবাদিক রাজার স্বরণে সড়ক নাম করণের দাবীতে স্বারক লিপি

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, বাম রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতার হোসেন রাজার নামে পৌর শহরের জামতলী থেকে ভেলাতৈড়গামী পাকা সড়কটি নাম করনের দাবীতে স্বারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের কাছে এ স্বারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা ওয়ার্কাশ পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, নির্বাহী সদস্য দীপেন রায়, সাংবাদিক লাতিফুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় মহল্লার বিশিষ্ট সাংবাদিক, বাম রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতার হোসেন রাজা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত গনমানুষের কল্যাণে কাজ করে গেছেন। এ অঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন তিনি। ঠাকুরগাও প্রেসক্লাব ও জেলা সিপিবি’র সভাপতির দায়িত্ব পালন করা সহ সাংবাদিকতার পাশা পাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অতুলনীয়। মহান স্বাধীনতার যুদ্ধেও তিনি অসামান্য আবদান রেখেছেন। গরীব দুখী মানুষের অধিকার আদায় সংগ্রামে ছিলেন বলিষ্ট কন্ঠস্বর। গত ১৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিকে অ¤øান করে রাখতে ঐ সড়কটি তাঁর নামে নাম করণ করা একান্ত অবশ্যক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

চাকরি না দেওয়ায় মাদরাসার মাঠ দখলে নিলেন জমি দাতা !

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পৌর নির্বাচনীয় পথসভা

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা লুৎফর রহমান