Thursday , 12 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দরিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহতের বড় ভাই দুরুল হুদা ও চাচা আব্দুল জলিল জানান, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে ঐ গ্রামের শাহিন হুসেন তার স্ত্রী রহিমা খাতুনকে (২০) টিপিয়ে হত্যা করে মরদেহ গুচ্ছগ্রামের নির্মানাধীন একটি ঘড়ের তীরে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রহিমার মা মনোয়ারা থানায় অভিযোগ করলে দুপুরে পুলিশ ঘটনস্থল থেকে স্বামীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে এবং রহিমার সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহিমার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তারা।
রহিমার স্বজনদের অভিযোগ, রহিমাকে টাকার জন্য প্রায়ই মারধর করতো তার স্বামী শাহিন। গত রাতে রহিমাকে পিটিয়ে হত্যা করে আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ঘাতকরা।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

শুধু বল প্রয়োগ নয়, সকলের সহযোগিতাই পারে অপরাধ প্রতিরোধ করতে -বিজিবি উপ-মহাপরিচালক

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

বোদার মেয়ে সৌখিন জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে

পঞ্চগড়ে বিশিষ্ট সমাজসেবী সমে আলী চেয়ারম্যান মারা গেছেন

রাণীশংকৈলে ‘আরসিএন’ ক্যাবল নেটওয়ার্কের অফিসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দাবি করে অপপ্রচার চালিয়েছে হাউয়া

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে জরিমানা