Tuesday , 31 May 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ

মোঃ মজিবর রহমান শেখ,,
গণতন্ত্রের মানষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বগুড়ায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দেওয়া ঔদ্ধতপুর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও মহিলা লীগ। ঠাকুরগাঁও
জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা’র নেতৃত্বে মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঠাকুরগাঁও জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা মহিলালীগের যুগ্ম সম্পাদক লিপি বেগম, সদস্য শাহনাজ বেগম পারুল,আনসারা বেগম, থানা মহিলালীগের সাঃ সম্পাদক অজিফা বেগম, পৌর মহিলালীগের সভাপতি নাসিমা পারভেজ, সাধারণ সম্পাদক আনার কলি সুমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য রাসু বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বগুড়ায় বিএনপির মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দেওয়া কটাক্ষমুলক ও ঔদ্ধতপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তার এ বক্তব্য প্রত্যাহার না করলে মহিলালীগ ঘরে বসে থাকবে না, প্রয়োজনে বড় ধরণের কর্মসুচির পালন করবেন বলে হুশিয়ারী দেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ

বীরগঞ্জে আমড়া বিক্রিতেই চলে শিশু মোসলেমের সংসার

চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বিএনএসিডবি উসির বিশেষজ্ঞ টিম

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈলে পৌর শহরে অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক

বীরগঞ্জে ক্রেতাদের আকৃষ্ট করতে ফলের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন এনার্জি বাল্ব ব্যবহার