Monday , 9 May 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ব্যতিক্রম মা দিবস পালন মায়ের পা ধুয়ে সম্মান জানালো স্কুলের ছাত্রছাত্রীরা

মোঃ মজিবর রহমান শেখ,,
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক ব্যতিক্র উদ্যোগ নিয়েছেন স্টার মডেল স্কুলের ছাত্রছাত্রীরা । স্কুলের মাঠে উপস্থিত ৫ শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক। মাঠের মাঝখানে দুই সারিতে পেতে দেওয়া চেয়ারগুলোতে একে একে এসে বসলেন মায়েরা। এরপর পানি ভর্তি মগ নিয়ে এসে চেয়ারে বসা মায়েদের পা ধুয়ে সম্মান জানিয়েছে সন্তানেরা। এমন দৃশ্য দেখলেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবক। এমন এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক মা দিবস। ৮ মে
রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্টার মডেল স্কুল মাঠে মা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে এটি ছিল অন্যতম। স্কুলটির পরিচালক রেজাউল ইসলাম জানান, এটি একটি প্রতিটি অনুষ্ঠান। শিক্ষার্থীদের এর মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালাবাসা বাড়বে। মা দিবসে এই জন্য অন্যান্য কর্মসূচীর মধ্যে এটির আয়োজন করা হয়েছে।
এর আগে সকালে কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টার মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ আলম, পরিচালক রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজিম উদ্দীন, সমাজকর্মী সামশুজ্জামান, সাংবাদিক এস এম মশিউর রহমান প্রমুখ । অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন স্কুলটি কৃতি শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে রাজবাটীর উদ্দেশ্যে যাত্রা

বীরগঞ্জ পৌর‌ নির্বাচ‌নে নতুন ৩ জনসহ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

রানীশংকৈলে নানা আয়োজনে কন‍্যাশিশু দিবস পালিত

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শিল্পকলা একাডেমির উদ্যোগে পঞ্চগড়ে পালাগানের উৎসব

আটোয়ারী থানা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে হ্যাট্রিক করেছে

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব

হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব !

পীরগঞ্জে ৪৫ বছর পর মন্দির ও শ্বশান ঘাটের জমি উদ্ধার

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন