Thursday , 12 May 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে আল আমিন হোটেলে মরা মুরগি রান্না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মৃত ব্রয়লার মুরগি রান্না করে বিক্রির দায়ে হোটেলের মালিক ও মুরগি ব্যবসায়ীকে সহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মে) বিকাল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- লাহিড়ী রোডে আল আমিন হোটেলের মালিক সেলিম হোসেন ও ঠাকুরগাঁও রোডে ব্রয়লার মাংস বিক্রেতা আব্দুল হোসেন। জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবইন্সপেক্টর আব্দুল গফুর আল আমিন হোটেল থেকে ১০/১২ কেজি মরা মুরগির মাংস জব্দ করেন। পরে এসব মাংস মাটিতে পুতে ফেলা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, অপরাধ স্বীকার করায় তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল হাটের রাস্তায় তীব্র যানজোট, ভোগান্তিতে সাধারন মানুষ

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা আদায়

তেঁতুলিয়ায় ভিনদেশি রাজসিক টিউলিপ ফুল বাগান দর্শনে দর্শনার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হাবিপ্রবিতে হলের ভিত্তি প্রস্থর স্থাপন

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

বীরগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও চাঁদায় রাস্তা সংস্কার

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ফারাহ্ দিবা শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত

রোহিঙ্গা: কুতুপালং শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত, এখনো উড়ছে ধোঁয়া

পীরগঞ্জে ভুমি কর্মকর্তাদের সাথে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময়