Friday , 6 May 2022 | [bangla_date]

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৪০তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান এবং ঈদ ফ্রেন্ডসশিপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি-১৯৯৮ব্যাচের আয়োজনে শুক্রবার বীরগঞ্জ সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান এবং ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেপুটি কমিশনার কাষ্টমস এবং এসএসসি-১৯৯৮ ব্যাচের মোঃ পায়েল পাশার সঞ্চালনায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোছাঃ আসমা উল হুসনা মৌসুমী, শিক্ষা ক্যাডারে মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ সাবদারুল ইসলাম, প্রাণী সম্পদ ক্যাডারে আসাদুজ্জামান শুভ, কৃষি ক্যাডারে তৌহিদ-ই-খোদা তাদের শিক্ষা জীবনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মানণা স্মারক তুলে দেয় এসএসসি-৯৮ব্যাচের সদস্যরা। এরআগে ৪টি দলের অংশগ্রহণে ঈদ ফ্রেন্ডসশিপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এসএসসি-২০০৭ব্যাচের স্বপ্নঘুড়ি দল বিজয়ী এবং এসএসসি-২০০০ব্যাচের মিলিনিয়াম দল রানার্স আপ হয়।
এ সময় আয়োজক কমিটিরদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার কাষ্টমস এবং এসএসসি-১৯৯৮ ব্যাচ মোঃ পায়েল পাশা, নীলফামারী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান, পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মিজানুর রহমান, ব্যাংকার মোঃ মাসুদ পারভেজ, শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদি হাসান সজল, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুল ইসলাম পলাশ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে শনিবার ও অফিস পরিচালনা করছে —টিএমএসএস

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

বিরলে শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলী অতিকষ্টে দিনাতিপাত করছেন

অলংকার সৌখিন নারীদের পছন্দের হিরার অলংকার নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ৪ দিনের মেলা নিয়ে দিনাজপুর চেম্বারে অগনিত মহিলাদের স্বপ্ন পূরণ করছে

জাহাজ নিরাপত্তা ডিভাইস তৈরী করেছে বোচাগঞ্জের মাস্টার্স সাইন্স ক্লাবের তরুন বিজ্ঞানীরা

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে জাতীয় শোক দবিস উপলক্ষে বৃক্ষরোপণ র্কমসূচি ও আলোচনা সভা

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস