Tuesday , 24 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জলবায়ু অভিযোজিত চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গণে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়, হেক্স/ইপারের প্রতিনিধি হাসিনা মেয়াজী, ইএসডিও এর রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল হক, হিসাবরক্ষণ মো. সাদিক বিন জিয়াদী, প্রকল্প অফিসার রাজিউর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর উপজেলা অফিসার মোসলেমা খাতুন। শেষে উপজেলার ৪ টি ইউনিয়নের ১২৬ জন উপকারভোগী নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে নগদ ৩হাজার ৫শ টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক

দেশে এবং বিদেশে কার্যকর চিকিৎসা সেবার সংযোগ গড়ে তুলতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপানী স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞের উদ্যোগ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত

বীরগঞ্জে একাদশ শ্রেনীতে ভর্তি ফি সহায়তা পেলেন ৫০ জন শিক্ষার্থীআসবাবপত্র ভাংচুরের অভিযোগ

দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ

বীরগঞ্জে জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধা মাসহ ভাইয়ে ভাইয়ে মামলা

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

বোচাগঞ্জে ২য় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টে সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাব জয়ী

বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

বীরগঞ্জে পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি