Wednesday , 18 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে নেপিয়ার ঘাস চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উন্নত ও জলবায়ু সহনশীল প্রযুক্তিতে বসত বাড়িতে শাক-সবজি উৎপাদন ও নেপিয়ার ঘাস চাষ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মে -২০২২) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, ইএসডিওর রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু ও উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন। এসময় ৪টি ইউনিয়নের ১ম ব্যাচে ২৫ জন উপকারভোগী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু জানান, উপজেলার ৪ টি ইউনিয়নের আদিবাসী দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়া জন্য ইএসডিও রিভাইভ প্রকল্প কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণটি ধারাবাহিক অব্যহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

দিনাজপুরের প্রবেশমুখে নান্দনিক ‘লিচু চত্বর’

আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবেন

দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

ভারত ভ্রমন শেষে লাশ হয়ে বাড়ী ফিরলো

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি !

কোরআনের পাখিরা একদিনের শিক্ষা সফরে স্বপ্নপূরীতে

কাহারোলে যুবদলের উদ্যোগে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও অবহিতকরণ সভা