Friday , 27 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ আধুনিক পদ্ধতিতে গরুপালন কর্মশালা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ (ম্যব) শাখার উদ্যোগে প্রান্তিক চাষীদের নিয়ে আধুনিক পদ্ধতিতে গরুপালন বিষয়ক কর্মশালা করে। বীরগঞ্জ শাখা কার্যালয়ে ২৭ মে শুক্রবার সকাল ১০ টায় মুসলিম এইড বাংলাদেশ এর ডিরেক্টর অপারেশন্স মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।

রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফরজ আলীর পরিচালনা কর্মশালায় বিশেষ অতিথি এবং প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি (শিশির)।

২০০৫ সালে বীরগঞ্জ উপজেলার হাবলুহাটে শিক্ষা কার্যক্রম ও মৎসচাষ কার্যক্রম সহ মানবিক বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম শুরু করে। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মুসলিম এইড বাংলাদেশ এর বিভিন্ন ধরণের সেবা পাওয়া প্রান্তিক চাষীদের মধ্যে প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন এই কর্মশালায়।

এসময় প্রধান অতিথি বলেন মুসলিম এইড বাংলাদেশ জন্মলগ্ন থেকে বিভিন্ন উন্নয়ন মূলক এবং জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, বস্ত্রবিতরণ, সুদ বিহীন ক্ষুদ্র লোন কার্যক্রমের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে। আজকের প্রয়াস তারই ধারাবাহিকতা এবং আমি প্রত্যাশা করবো মুসলিম এইড বাংলাদেশ এরুপ কর্মসূচীর ব্যাপক প্রসার ঘটিয়ে দেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। আমি এ সংস্থার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।

সভাপতি মোঃ আরিফুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, এরুপ প্রশিক্ষনের মাধ্যমে এলাকার অবহেলিত চাষীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ তৈরী হবে এবং দারিদ্রতা দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং এরুপ আরো কর্মসূচী বাস্তবায়নের জন্য এলাকার সকলের নিকট সহযোগিতা কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে অ-গ্নিকা-ন্ডে ৮ পরিবারের সাড়ে ৫ লাখ টাকার ক্ষ-তি

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি ও জমি পেলেন ৭শ ৯২টি পরিবার

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বীরগঞ্জে মটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জে প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে লাল সবুজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে আজ তিন উপজেলায় নির্বাচন