Tuesday , 17 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক উজ্জ্বল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জ্বল এর প্রতি হিংসার শিকার সহকারী শিক্ষক। সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করার কারণে ও তার কার্যকলাপে অসহায় অতিষ্ঠ সহশিক্ষক অজিত চন্দ্র রায়ের পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার স্মারক নং-৩৭,০২,০০০,১০৬,১৯,০০১,২১, ১৪৮,১৬ মার্চ -২০২২ তারিখ মোতাবেক অধিদপ্তরের স্মারক নং-৩৭,০২,৮৫০০,০০০,০৮,০০৪,২২,৫০৩, ৮ এপ্রিল -২০২০ তারিখ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত রায়সহ একই বিদ্যালয়ের ৪ জন শিক্ষককের বদলি আদেশ করেন।আদেশ বাতিল করলে ৩জন শিক্ষক যোগদান করে তাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু অজ্ঞাত কারণে পুনরায় সেই সহকারী শিক্ষক অজিত রায় পুনরায় কর্মস্থলে যোগদান করতে আসলে প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জ্বল তার ক্ষমতার অপব্যবহার করে সহকারী শিক্ষক কে যোগদান করতে বাধা সৃষ্টি সহ দীর্ঘ দুই মাস থেকে তার বেতন আটকে রেখেছেন। এব্যাপার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জ্বল এর সাথে কথা বলা হলে তিনি বলেন, বেতন বন্ধের বিষয়ে আমার জানা নেই। সহকারী শিক্ষক অজিত রায় অত্র বিদ্যালয়ে যোগদান করে নাই। শিক্ষককের বেতন বন্ধ ও যোগদানের বিষয়ে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এবিষয়ে আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিক্ষক অজিত রায় সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

তেঁতুলিয়ায় দ্বিতীয়বার উচ্ছেদ অভিযানে যুবলীগ নেতার অবৈধ দখলকৃত জমি উদ্ধার

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

রাণীশংকৈল পৌর নির্বাচন প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের বাজারে উঠেছে তরমুজ : দাম আকাশচুম্বি

বালিয়াডাঙ্গীতে অটো’র চাপায় শিশুর মৃত্যু

খানসামা উপজেলা প্রেসক্লাবের কক্ষের দেয়াল ভাঙায় সংবাদকর্মীদের ক্ষোভ

বছরে ১০ হাজারের অধিক নারী মারা যায় পীরগঞ্জে জরায়মুখু ক্যান্সার প্রতিরোধে সেমিনার

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে খানসামায় শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত