Sunday , 29 May 2022 | [bangla_date]

বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতাকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের বললামপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩০) ও ছোট ভাই মিঠুন ইসলাম (২৬)। শনিবার রাত ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়।

বীরগঞ্জ থানার এসআই আনায়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলাম এর বসত বাড়ীর সামনে পৌঁছালে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী তরিকুল ইসলাম ও মিঠুন ইসলামনকে ১৬ বোতল ফেন্সিডিলসহ আটক হয়। দুই ভাইয়ে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ) আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫, তা ২৮/০৫/২০২২ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক মরণোত্তর দাবীর চেক হস্তান্তর

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বিরামপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন ভ্যানচালকেরা

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা

সেতাবগঞ্জ পৌরসভার ২৫ কোটি টাকার বাজেট পেশ

তেঁতুলিয়ায় কৃষকদের উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও