Friday , 20 May 2022 | [bangla_date]

বোচাগঞ্জে ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সেনিহারি নামক স্থানে হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অাজ ২০ মে শূক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারি এলাকায় হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি গত ১৯ মে বৃহস্পতিবার ভোরের দিকে দেবে গেলে স্থানীয় প্রশাসন ঐ দিন সকাল থেকে মোটর সাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। যার ফলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীসংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সাথে দিনাজপুর জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প রাস্তা হিসেবে বোচাগঞ্জ উপজেলার বকুলতলা-বীরগঞ্জ সড়ক দিয়ে ঘুরে যেতে হচ্ছে এসব যানবাহনকে। স্থানীয়রা জানান, ওভারলোড যানবাহন, অতিবৃষ্টি ও সম্প্রতি ব্রীজটির তদদেশ পর্যন্ত খনন করার ফলেই ব্রীজটি দেবে যেতে পারে বলে তাদের আশংকা। তাৎক্ষনিক ভাবে ১নং নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, ব্রীজটির দেবে যাওয়া স্থানে বালুর বস্তা দিয়ে রেখেছেন এবং ব্রীজটির দুইপাশে^ চলাচলকারী যানবাহন ও পথচারীদের সর্তকতায় সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলার মানুষ ও যানবাহন দিনাজপুর সহ ঢাকা যাতায়াত করে থাকেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড  স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ

বিএনএফ’র সহায়তায় নিজেদের ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন পঞ্চগড়ের হত দরিদ্র নারীরা

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

পীরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা