Monday , 16 May 2022 | [bangla_date]

মঙ্গলপুরে সড়ক দুর্ঘটনায় রানীশংকৈলের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আপন দুই খালাতো ভাই এর মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (১৫ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মৃত সাদ -ইবনে ওসমান ও নোয়াজিস তাসিন আপন দুই খালাতো ভাই।

তারা দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুের পারিবারিক সূত্রে জানা যায়।

মৃত দুজন হলো হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ প্রেন্সিপালের বড় ছেলে নোয়াজিস তাসিন (১৫)। সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী ছিল বলে জানা যায়।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিনের মাসহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়।ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পীছনদিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ দুই খালাতো ভাই একসাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।
মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দূর্মৃঘটনায় আপন খালাতো ভাই এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক উজ্জ্বল

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বীরগঞ্জে প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। অসহায় ফজিরের পরিবার দিশেহারা

রাণীশংকৈলে পৌরসভায় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৩ হাজার টাকা জ’রিমানা

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

হরিপুরে ভিজিএফ ও জিআরের নগদ অর্থ বিতরণ

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

কাহারোলে অল্পের জন্য বেঁচে গেল ৩ প্রাণ