Thursday , 12 May 2022 | [bangla_date]

রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কার আদালত। বৃহস্পতিবার আদালত একইসঙ্গে মাহিন্দার ছেলে নামাল ও ১৫ সহযোগীর ওপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে সোমবারের শান্তিপূর্ণ মিছিলে হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। ওই সংঘর্ষে ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। এছাড়া বিপুল পরিমান সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। আদালতের কাছে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা ও তার সহযোগীদের গ্রেপ্তারের আবেদনও করা হয়েছিল।

আদালতের এক কর্মকর্তা বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের আদেশ দিতে রাজী হননি। কারণ যে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের ক্ষমতা খোদ পুলিশেরই রয়েছে।’

টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে মাহিন্দার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতায় আহতরা দাবি করেছেন, রাজধানীতে তাদের বিক্ষোভ চলাকালে রাজপাকসে ও তার সহযোগীরা তাদের তিন হাজার সমর্থককে লেলিয়ে দিয়েছিল। তারা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। পরে বিক্ষোভকারীরা রাজাপাকসের বাড়িতে হামলা চালালে তাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালিত

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে ৯টি শকুন অবমুক্তর অপেক্ষায়

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্মেদ সভাপতি- শিকদার আবদুস সালাম সম্পাদক

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠিত

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ