Thursday , 26 May 2022 | [bangla_date]

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না। কারণ এই সেতু যেন নির্মাণ না হয়, সে জন্য বিএনপি’র পক্ষ হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ষড়যন্ত্র করা হয়েছিল। এছাড়া প্রতিহত করতে ব্যথ হয়ে আক্ষেপের সাথে বলেছিল জোড়াতালি দিয়ে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে সেই সেতু নির্মান হয়েছে। পদ্মা সেতু দেশের অগ্রগতি উন্নয়ন ও অর্থনৈতিক স্বচ্ছলতা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের এক জ্বলন্ত নক্ষত্র। যা আগামী ২৫ জুন উদ্বোধন করবেন জননেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৬ মে ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় ১ম সংশোধিত মৎস অধিদপ্তর অংশের আওতায় সিআইজি ২৯ চাষীদের মাঝে উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ ও ১ জন চাষীর মাঝে পিকআপ ভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

পার্বতীপুরে নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা রূপ নিল জনসভায়

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

ঘোড়াঘাটে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান