Monday , 9 May 2022 | [bangla_date]

শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ শনিবার বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করতে এলে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি ও রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), এষ্টেটের সদস্য ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়, সদস্য বিমল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন।
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য মন্দিরের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বিগ্রহ দর্শনকালে বলেন, দুর-দুরান্ত থেকে আসা ভক্তবৃন্দের জন্য মন্দির সংলগ্ন ভক্তনিবাস স্থাপন করা খুবই জরুরী। মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, কান্তজিও মন্দির ও মন্দির প্রাঙ্গণ এখন অনেক আধুনিক হয়েছে। তীর্থ যাত্রীরা প্রতিনিয়ত বিগ্রহ দর্শন করতে এবং নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে আসছে। তীর্থ যাত্রী এবং টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে। রাজদেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, আমরা ভারতীয় হাই কমিশনারের অনুদানে অবিলম্বে মন্দির প্রাঙ্গণে ডাইনিং কাম কনফারেন্স রুম নির্মাণ করার চলমান প্রক্রিয়া চলছে। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যর সহ ধর্মিনী মধু ছন্দা ভট্টাচার্য ও মনোরঞ্জন শীল গোপাল এমপির সহ-ধর্মিনী গীতা রানী শীল এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রশাসনে দায়িত্ব অবহেলায় করোনা সংক্রমন বাড়ছে

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর জেলা কাউন্সিল

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

বীরগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন

বিরলের বোর্ডহাট কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে

বীরগঞ্জে দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত স্বামী গুরুত্বর আহত