Saturday , 14 May 2022 | [bangla_date]

হরিপুরে ছেলের হাতে মা খুন !

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি না দেওয়ায় ছেলের হাতে খুন হলেন আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা মা।
খুনের ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে ।
নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে হরিপুর থানায় দুই ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজের ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এসকেবেটার (ভেকু) ক্রয় করে দেয়। কিছু দিন পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ঐ টাকার পরিবর্তে বসতভিটায় ২বিঘা জমি খোস কবলা মুলে রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে টাকা না ফেরত দেওয়া দুই ছেলেসহ উক্ত আসামীরা মা বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা বাবার সঙ্গে দুই ছেলের বাকবিতন্ড হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং মামলার বাদী (বাবা) বসতবাড়ীর উত্তর ভিটার শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী শয়ন ঘরের দরজার পাশে বারান্দায় দরির খাটের উপর ঘুমিয়ে পড়ে।
শনিবার ভোরে নিজ বাড়ী হইতে আনুমানিক ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়।
আসামীরা হলো ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলে স্ত্রী মোছাঃ রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বৃদ্ধা মহিলার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম হত্যা মামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আফতাব উদ্দীন নামে এক ব্যক্তির অভিযোগে প্রেক্ষিতে ঘটনা স্থল থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় হত্যা মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেলো ৩ যুবকের

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রি, কসাই আটক

রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

দেশের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নাই —–হুইপ ইকবালুর রহিম

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল