Thursday , 19 May 2022 | [bangla_date]

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
“ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন” এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
উপজেলা চত্বরে ১৯মে সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,উপজেলা দুদকের সভাপতি বুলবুল তালুকদার, হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি আসাদুজ্জামান খোকন, উপজেলা প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান ও অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ প্রমূখ।
এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ানসহ ডিসিআর প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করেন।
এ ভূমি সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ জাকজমক ভাবে ভূমি সেবা সপ্তাহ পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি

বীরগঞ্জে লাউ ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি গঠন

প্রান্তিক জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আমিষের চাহিদা পূরণে দিনাজপুরে প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন

তেঁতুলিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝলমলে রোদেও সর্বনি¤œ তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রিতে

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

খানসামায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুট:থানায় অভিযোগ