Tuesday , 17 May 2022 | [bangla_date]

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মঙ্গলবার সকালে দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৭মে) মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে শিশু মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন- হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার এম এ জাহিদ, সহকারি প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ধনেশ্বর চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান মিয়া,উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম ও
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা

উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবু হুসাইন বিপু

বিপন্ন স্বাধীনতার চেতনাকে পুনর্জীবিত করবার শপথ নিয়ে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসানের জামিন মঞ্জুর

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরিবেশ ও পর্যটন শিল্পকে সমৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

বিরলে বিষধর রাসেল ভাইপার উদ্ধার