Sunday , 29 May 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নির্বাহী কমিটির সিদ্ধান্তে এ আদেশ জারি করা হয়েছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

হরিপুর উপজেলা সদ‍্য বিদায়ী ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলামের নিকট কমিটি বিলুপ্ত ঘোষণার ব‍্যপারে জানতে চাইলে তিনি বলেন আমার ফেসবুক আইডি চেক করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
২০১৮ সালে হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যথার্থ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

আবাদী জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

আটোয়ারী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরন

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে —প্রস্তুতিমূলক আলোচনা সভা

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জমি নিয়ে মারামারি আহত ৬ গ্রেফতার ৩

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি ২ দিন বন্ধ