Wednesday , 25 May 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: আগামী ৪ জুন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দীন, সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক মঞ্জু। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসেন, ২নং আমগাঁও ইউনিয়নের সাবেক ইউনিয়ন সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার ও দুলাল হোসেন। সাংগঠনিক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. ইব্রাহীম আলী ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী।
হরিপুর দলীয় কার্যালয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনারের নিকট তারা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৪জুন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হরিপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৪২৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ঐতিহাসিক বারো আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

তরুণ নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা পঞ্চগড়ে ‘ধ্রæবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’

হরিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল