Saturday , 21 May 2022 | [bangla_date]

হাসপাতালের ২য় তলা থেকে রোগীকে ফেলে দেওয়ার অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানারুল হক (৩৭) নামে এক রোগীকে হাসপাতালের দুই তলা থেকে নিচতলায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত সোহেল রানা হাসপাতাল ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। অভিযুক্ত সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বাগানবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে।

দায়িত্বে থাকা চিকিৎসকরা জানিয়েছে, নিচতলায় পড়ে রোগী মানারুল হকের কোমড়ের হাড় ভেঙ্গে গেছে, মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। অবস্থা আশংকা জনক দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। তিনি বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় তলায় ১০নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মানারুল হকের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী জুগিহার গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলা বিআরডিবি কার্যালয়ের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

মানারুল হকের স্ত্রী রুনা লাইলা জানান, সকাল সাড়ে ৬টায় আমাদের বাড়ীতে বসতভিটার জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে আমার স্বামী মানারুল হক তাঁর পরিবারের ৩ জন গুরুতর আহত হলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় তলায় থাকা সোহেলসহ তাদের লোকজন দোতলায় পুনরায় মারধর শুরু করে। সোহেল রানা আমার স্বামী মানারুলকে ধাক্কা দিয়ে দোতলা থেকে নিচতলার সিঁড়িতে ফেলে দেয়। এতে আমার স্বামীর কোমড়ের ও বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে, মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে।

এব্যপারে মানারুলের শ্বশুর রবিউল আলম জানান, আমার জামাই ও মেয়ে চিকিৎসার কাজে দিনাজপুরে থাকার কারণে আমি বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় শুক্রবার রাতে সোহেলসহ আরও ৯ জনকে আসামী করে এজাহার জমা দিয়েছি। সরকারি হাসপাতাল একটি নিরাপদ জায়গা, সেখানেও হামলার শিকার আমার জামাই। আমি এ ঘটনায় ন্যায় বিচার চাই।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিঠুন দেবনাথ মুঠোফোনে জানান, জমিজমা সংক্রান্ত মারপিটের আহত রোগীদের মধ্যে গলোযোগ শুরু হলে মানারুল হককে দোতলা থেকে ফেলে দেয় সোহেল ও তাঁর লোকজন। আমি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সোহেল ও তাঁর লোকজন হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আলমাস মুঠোফোনে বলেন, ছুটির দিন থাকায় আমি ছিলাম না। ঘটনাটি শুনেছি। রোগীর অবস্থা বেশী ভালো না, দিনাজপুর মেডিকেলে রেফার্ড হয়েছে। হাসপাতালে এ ধরনের ঘটনার জন্য আমরাও আইনানুগ ব্যবস্থা নিবো।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, সকালে হাসপাতাল থেকে গন্ডগোলের কথা জানালে পুলিশ পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। এখন পর্যন্ত রোগী কিংবা তাদের স্বজনরো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অভিযোগ উঠা সোহেল রানাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই জয়নাল আবেদিন শুক্রবার রাত ১১টায় মুঠোফোনে জানান, একটা ঘটনা হাসপাতালে ঘটেছে। আপনি যতটা বলছেন ততটা না। সোহেলের সাথে যোগাযোগের জন্য নম্বর চাইলে সোহেল ওই ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইলটিও তার কাছে নেই বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র চাষি প্রশিক্ষণ

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি খেয়াঘাট ইজারাদারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান সীমিত

এক মাস পেরিয়ে গেলেও বই পায়নি হিলির শিক্ষার্থীরা

বীরগঞ্জে শিশু নুসরাত হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: বিএনপি’র প্রার্থীর প্রচারনায় বাঁধা, হয়রানী, গ্রেফতার মিথ্যা মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা