Saturday , 21 May 2022 | [bangla_date]

হরিপুরে পিতার জানাযা দিতেগিয়ে পুত্রের বাড়িতে চুরি !

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: পিতার জানাযায় অংশগ্রহণ করতে গিয়ে পুত্রের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুরে।
জানা যায়, ২০ মে শুক্রবার বিকেলে ধীরগঞ্জ বাজারের ভাংড়ি ব‍্যবসায়ী মাসুদের পিতা যাদুরাণী বাজারের ভাংড়ি ব‍্যবসায়ী জয়নাল আবেদীন মারা যায়। মৃত্যুর সংবাদ শুনে মাসুদ স্বপরিবারে যাদুরাণী বাজারের মিলপাড়া গ্রামে পিতার বাড়িতে যায়।
জানাযা রাত সাড়ে ৯ টায় শেষ করে নিজ বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাংগা। ঘরে ঢুকে দেখে আলমারি ও ট্রাংকের তালা ভেঙ্গে নগদ অর্থ ৫ লক্ষ টাকা,১ ভরি স্বর্ণলংকার ও আইপিএসের ৪টি ব‍্যাটারীসহ প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মাসুদের স্ত্রী রোজিনা আক্তার জানান, আমার শ্বশুরে মৃত্যুর সংবাদ শুনার পর আমরা স্বপরিবারে দোকান এবং বাসায় তালা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। দাফন কার্য সম্পন্ন করে রাতে বাড়িতে ফিরে এসে দেখি দরজা এবং আলমারির তালা ভেংগে ব‍্যবসার নগদ ৫ লক্ষ টাকাসহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের চুরির ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, চুরির ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম৷ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিএসএফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

দিনাজপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা

বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি  মালিকদের সাথে মতবিনিময় সভা

বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি মালিকদের সাথে মতবিনিময় সভা

পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

তেঁতুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ হাইওয়ের ওসি’র বিরুদ্ধে

বীরগঞ্জে ৪২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোদা নগর কুমারী কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করলো ছাত্রদল

বীরগঞ্জে কমতে শুরু করেছে শাক-সবজির দাম