Friday , 3 June 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে “অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ না করায় বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা”

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক অর্ধ বার্ষিক পরীক্ষা ২ জুন,২০২২ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শেষ করতে হবে ১৫ জুন,২০২২ বুধবার। কিন্তু অনেক মাধ্যমিক ও নিম্ন মাদ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা তা করেননি। বালিয়াডাঙ্গী উপজেলার অধিকাংশ মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজ ইচ্ছায় চালাচ্ছে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম। মানছেনা সরকারের দেয়া নীতিমালা ও নির্দেশনা। গতকাল ২ জুন বৃহস্পতিবার উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়নি অর্ধ-বার্ষিক পরীক্ষা। শিক্ষাবোর্ড কতৃর্ক নির্দেশনা রয়েছে বোর্ডের পূর্বানুমতি ব্যতিরেখে কোন প্রতিষ্ঠান পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারবেন না।

যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়নি, বালিয়াডাঙ্গী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়,কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়, রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কেবিএম নিম্নমাধ্যমিক বিদ্যালয়।এ সকল এমপিও ভুক্ত প্রতিষ্ঠান ছাড়াও অনেক নন-এমপিও বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়নি অর্ধ-বার্ষিক পরীক্ষা।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক পরেছে দু:চিন্তায় ও বিপাকে। কারণ গত আড়াই বছর পর অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ে এই পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহন করতে না পেরে হতাস শিক্ষার্থীরা।
সোলাইমান আলী নামে এক অভিভাবক বলছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তদারকি ও অবাধ বিচরন কিংবা পরিদর্শন না করার ফলে বালিয়াডাঙ্গী উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিজের খেয়াল খুশি মতো চলছে।
এব্যপারে জানতে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মমতা হেনা সেদিন তার কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার সাথে সরাসরি স্বাক্ষাত বা মুঠোফোন রিসিভ না করার কারণে যোগাযোগ করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে তার কর্মস্থলে না পেয়ে মুঠোফোনে কথা বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার অধিকাংশ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি ঠাকুরগাঁওয়ে রয়েছি। এ কারণে কোন স্কুল পরিদর্শন করতে না পারায় পরীক্ষার তথ্য আমার জানা সম্ভব হয়নি। তিনি গণমাধ্যমের প্রতিনিধিকে আরও বলেন, আজ ২ জুন বৃহস্পতিবার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, আপনাদের নিকট কি এমন তথ্য রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

আটোয়ারীতে যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসানের জামিন মঞ্জুর

বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

জন্মদিনে প্রথমবারের মতো কেক কাটলো একসঙ্গে জন্মানো সেই চার শিশু

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও সদর

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার