Thursday , 30 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে বলরামপুর কবিরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্র্ণামেন্টে নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার মোঃ আব্দুল মান্নান, সহকারি শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারাণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ ফুটবল প্রেমি বিভিন্ন শ্রেণি পেশার দর্শকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রাণীশংকৈলে সড়কবিহীন পরিত্যক্ত কালভাট,সন্ধা নামলেই বসে মাদকের আড্ডা

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

পড়ে আছে হাসপাতালের নতুন ভবন, পরিত্যক্ত ভবনে শতাধিক রোগী

ফিরে দেখা ২০২১: ঠাকুরগাঁওয়ের আলোচিত কিছু ঘটনা !

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ৯জনের মনোনয়ন দাখিল

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

দিনাজপুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ঘটনায় আটক ১