Friday , 3 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
অবৈধভাবে ধান ও চাল মজুদ করার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ও দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন। বৃহস্পতিবার ( ২ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এর মাছরাঙ্গা অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ১ লাখ টাকা ও আকচা’র এস,এ অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, ‘মাছরাঙ্গা অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে মিলের লাইসেন্সের শর্ত পরিপূরণ না করায় জরিমানা করা হয় এবং এস,এ অটোরাইস অবৈধভাবে আমন ধান ৫ মাস ৩ দিন ধরে মজুদ করে রাখার অপরাধের জন্য জরিমানা করা হয়।, অন্যদিকে বুধবার ( ১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও খায়রুল ইসলাম নামে আরেক জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দিনে ২টি অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ও ২ জন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, ‘আইনত সাধারণ খুচরা ব্যবসায়ীরা ধান ও চাল সর্বোচ্চ ১৫ মেট্রিকটন এবং গম ১০ মেট্রিকটন মজুদ করে সর্বোচ্চ ১৫ দিন সংরক্ষণ করতে পারবে। পাইকারি ব্যবসায়ীরা ধান ও চাল সর্বোচ্চ ৩০০ মেট্রিকটন এবং গম ২০০ মেট্রিকটন মজুদ করে সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণ করতে পারবে। এছাড়াও খাদ্য অধিদপ্তর থেকে প্রদানকৃত নিয়ম অনুযায়ী রাইসমিল গুলো ১৫ দিনের ধান ছাটাই ক্ষমতার ৩ গুন মজুদ করে সর্বোচ্চ ৩০ দিন এবং চাল ছাটাই ক্ষমতার দুই গুন মজুদ করে সর্বোচ্চ ১৫ দিন সংরক্ষণ করতে পারবেন।, অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ কোটি ৪৯ হাজার ৬২৭ জন, মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৭১ জন মানুষ যা আক্রান্তের ৩%

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরে বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

দিনাজপুর-৪ আসনে ধানের শীষের উঠান বৈঠক

পঞ্চগড় থেকে শুরু হল গ্রামে গ্রামে থিয়েটার

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র জেলা অভিযোগ নিরসন কমিটির সভা