Friday , 24 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের বানিয়াপাড়ায় ২৩ জুন বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। বানিয়াপাড়ার মৃত আমিরউদ্দিনের মেয়ে মিনা অভিযোগ করে বলেন,তার চাচা শাহজাদ উদ্দিনের পাশাপাশিই তারা বসবাস করে আসছে।
এক সময় তাদের বাড়ির টিউবওয়েল তার চাচার বাড়ির ভেতর ছিল। কিন্তু তাদের প্রবল আপত্তির কারণে তারা জমির আমিন ডেকে তাদের সীমানায় ঘেরা দিয়ে তাদের জায়গায় টিউবওয়েল বসায়। কিন্তু পানি নিস্কাশনের জায়গা না থাকায় পানি তার চাচার দেওয়ালের পাশে গিয়ে জড়ো হয়। এই ঘটনায় তার চাচী এবং চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন যাবত খারাপ ভাষা ব্যাবহার করে তাদের গালিগালাজ করতে থাকে। ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আমির উদ্দিনের বিধবা স্ত্রী কুলসুম টিউবওয়েল পাড়ে গেলে শাহজাদ উদ্দিনের স্ত্রী লতিফা, ছেলে সুরুজ জামান, আমিন জামান এবং মেয়ে নূরি অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করতে থাকে। এ সময় মিনা এগিয়ে গেলে তাকেও মারধর করে। এতেও ক্ষ্যান্ত হয়নি তারা। কুলসুমের পাঁচ মাসের সিজারিয়ান মেয়ে আনার কলি এগিয়ে গেলে তার পেটে সজোড়ে লাথি মারে সুরুজ জামান। পরে আহত অবস্থায় ৯৯৯ -এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার এস,আই পীযুষ কুমার ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।কুলসুম আরও অভিযোগ করেন,সুরুজ জামান সেনাবাহিনীতে চাকুরির সুবাধে সেই গরম দেখায় সব সময় এবং এলাকায় আসলে একটা না একটা ঘটনা ঘটায়। এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই পীযুষ বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণ-অভ্যুত্থানের পর ছেড়ে চলে গেছে স্ত্রী, সন্তানদের নিয়ে নির্বাক দুলাল

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের দৃষ্টি নন্দন ‘বালিয়া মসজিদ’

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

জেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

বীরগঞ্জের বৈড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র পেটানোর ঘটনায় পরীক্ষা বর্জন, অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

‘পদ্মা সেতুতে ৩০ জুন থেকে যান চলাচল শুরু’

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন