Tuesday , 21 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত সমিরউদ্দীনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফা বেগমের কোনো স্বামী সন্তান নেই। দেশভাগ হওয়ার সময় তিনি ও তার এক ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন বসবাস করার ফলে সে খানকার নাগরিকত্ব পান তিনি। আর ধর্মগড় শাহানাবাগ গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। তিনি আরও জানান, ঐ বৃদ্ধা প্রতিবছর সীমান্তে মিলন মেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সঙ্গে দেখা করতেন। কিন্তু এ বছর করোনার কারণে মিলন মেলা না হওয়ায় দেখা করতে পারেন নি। তাই তিনি গত ১২ জুন পাসপোর্ট ও ভিসার মাধ্যমে রাণীশংকৈলে তার ভাই ও বোনের বাড়িতে বেড়াতে আসেন।ওসি বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। তারপরও তার লাশের ময়নাতদন্ত করার জন্য প্রস্তুতি চলছে। ভারতীয় হাইকমিশন যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে, নয়তো লাশটি তার ভাই-বোনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নৌকার প্রার্থী মো. নুর ইসলাম নুর এবং ধানের শীর্ষ মো. মোকারম হোসেন পলাশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

প্রবাস ছেড়ে দেশেই খেজুর চাষে ভাগ্যবদল জাকিরের

মাছ চাসে বাংলাদেশের অবাক করা সাফল্য

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকানকে ভ্রাম্যমাণ আদালত –জরিমানা করেন–২০ হাজার টাকা

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

খানসামায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

বালিয়াডাঙ্গীতে রাজাকার পুত্র কে মনোনয়ন দেওয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ