Wednesday , 15 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। ১৫ জুন বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, বিশেষ অতিথি পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাবাসসুম। অনুষ্ঠান জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে আধুনিক যুগোপযোগী তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে বি’ষপা’নে গৃহবধুর মৃ’ত্য! লা’শ ম’র্গে পাঠিয়েছে পুলিশ।

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন

ঘোড়াঘাটে কৈশোরকালীন বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর রংপুর বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা

আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও তা পারতো না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হিলিতে বিদ্যুতের লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

পঞ্চম বারের মত পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের