Thursday , 23 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ২৩ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, কবি ও সাহিত্যিক প্রত্যুস চ্যাটার্জী, গোলাম সারোয়ার সম্রাট আফরোজ রিকা, সুজন খান প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৯ জুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাহিত্য সম্মেলন এবং ঐ দিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়ের উদ্বোধন

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

সুষ্ঠ নির্বাচনের দাবীতে শত শত নির্মাণ শ্রমিক বর্তমান অবৈধ কমিটির বিরুদ্ধে সাক্ষী দিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালকের নিকট

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

পীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন

বালিয়াডাঙ্গী ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে পরিবারকে জিম্মি আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি!