Sunday , 12 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার বৃষ্টির সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে আল আমিন নামে এক যুবকের
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

বজ্রপাতে নিহত যুবকের নাম আল আমিন (২৮) উত্তর মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আল আমিন বিকেলবেলা ঘাস কাটার জন্য মাঠে যায়। হঠাৎ করে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে মাঠে থেকে সে বাড়ির দিকে রওনা হয় । বাড়িডে আসার আগেই বিকট শব্দে বজ্রপাত আল আমিনের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম মুঠোফোনে জানান পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের
লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ কামালের জন্মদিন আজ

ঐতিহ্যবাহী নবরূপীর মাসিক শ্রোতার আসর ও ঈদ পূনর্মিলনী

​টিকা না নেওয়াদের মৃত্যুর হার তিন গুণ বেশি

রাণীশংকৈলে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশ্রমন দিবস উদযাপন

তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের

সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

শিক্ষায় নিষ্ক্রিয়তার খেসারত ২০৩০ সাল নাগাদ জিডিপির ১৭%

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী,তথ্যমেলা ও ভ্রাম্যমান প্রচারনা

পঞ্চগড় বাংলাবান্ধা আমদানী-রপ্তানীকারক গ্রæপের সংবাদ সম্মেলন বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্টে দ্রæত ভারতীয় ভিসা চালুর দাবি