Monday , 13 June 2022 | [bangla_date]

দিনাজপুরে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরের কোম্পানীর মোড়ে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের গোপালগঞ্জের কোম্পানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র নাহিদ হাসান, বিরল উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন ফরিদুল ইসলামের ছেলে এবং দিনাজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সোমবার স্কুল ছুটির পর ওই মহাসড়কের কোম্পানীর মোড় এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তা ক্রসিংকালে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয় নাহিদ। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাগানের আম খেয়ে অসুস্থ অর্ধশত ব্যক্তি!

হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী মুশা মাষ্টার গ্রেফতার !

দিনাজপুর ইনস্টিটিউট’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চম দিনে নৃত্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা আওয়ামীলীগের নেতাকে আট’ক করেছে পুলিশ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

তেঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ