Friday , 17 June 2022 | [bangla_date]

দিনাজপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি \
র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চিরিরবন্দর এলাকা হতে মাদক সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে ফুলবাড়ি এলাকায় অটোবাইক যোগে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৭জুন ভোরে দিনাজপুরের পাবর্তীপুর থানাধীন বালুপাড়া এলাকায় র‌্যাবের একটি দল নিশ্চিত হয়ে বালুপাড়া ব্রীজের উপর অটোবাইকটি তল্লাশী করে অটোবাইকে রক্ষিত প্লাস্টিকের ক্যারেটে কৌশলে লিচু সাজিয়ে তার মধ্যে ১৫০ বোতল ফেন্সিডিল এবং ড্রাইভিং সিটের নিচে লুকানো অবস্থায় ১৪০ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২৯০ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাকারিয়া(২০), সাং-আমতলী চকমুশা,থানাঃ চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনে ব্যবহৃত অটোবাইকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা সহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করিয়া আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নিখোজের ২১ দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি ।

কাহারোলে নাবালিকাকে অপ-হরণ ও ধ-র্ষণের অভিযোগে জাকির গ্রেফ-তার

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ৪ স্বতস্ত্র ২

দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও দুই গ্রুপের বিভক্তি

মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —————————-হুইপ ইকবালুর রহিম

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্যাট্রন সদস্য হলেন মোর্শেদুর ও ছানোয়ার

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা