Tuesday , 14 June 2022 | [bangla_date]

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। এ ঘটনায় চারজনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে। এর মধ্যে একটি মোটরসাইকেল মাজেদুরের, অন্যগুলো হামলাকারীদের বলে ধারনা পুলিশের।
গত সোমবার দিবাগত রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত মাজেদুর রহমান মাজেদ (২৪)দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুরের রেলঘুন্টি এলাকার আজিমুল ইসলামের ছেলে। তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে দেড়টার দিকে আমতলী বাজারে মাজেদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ৭-৮জন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ময়না তদন্তের জন্য যুবলীগ নেতা মাজেদুর রহমানের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। মাদক সংক্রান্ত ঘটনায় এই ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

বীরগঞ্জে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

বোদায় অসহায় কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃ-ত্যু

জায়গা নিয়ে দ্বন্দ রাণীশংকৈলে শিক্ষক সমিতির মানববন্ধন

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতনস্কেলের দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

বীরগঞ্জে ভূমিহীনদের মাঝে চেক বিতরণ

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা!