Thursday , 16 June 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। এখনও তাদের গ্রহণযোগ্যতা সমাজে প্রচুর রয়েছে। দ্বীনি ইসলামের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ইমামদের সম্পৃক্ত করাই হচ্ছে আজকের এই ইমাম সম্মেলন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত ২০২১-২০২২ অর্থ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব মিলনায়তনে জেলা পর্যায় ইমাম সম্মেলন- ২০২২ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার ও জেলা ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মোঃ মতিউর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের ফিল্ড সুপার ভাইজার শাহ আনিছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপারভাইজার মোঃ শহিদুল্লাহ।
শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ২০২১-২০২২ জেলা পর্যায় ৩ জন শ্রেষ্ঠ ইমাম সাহেবের নাম ঘোষণা করেন। তারা হলেন- বিরল মডেল মসজিদের ইমাম মোঃ আনসারুল ইসলাম, ২য়- হাটুয়া জামে মসজিদ কাহারোলের ইমাম মোঃ মাইনুল ইসলাম ও ৩য়- নবাবগঞ্জ কুচদহ ছড়ান জামে মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রাজবাটীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে ঘটনায় আহত-৩জন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সকালে সর্বনিম্ন তাপমাত্রার সাথে দিনে চৈত্রের কাঠফাটা রোদ আবহাওয়ার বিরূপ প্রভাবে পঞ্চগড়ে বাড়ছে শীতজনিত রোগ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে ধর্মসমাজ বিতর্কিত হতে বাধ্য -এমপি মনোরঞ্জন শীল গোপাল