Thursday , 2 June 2022 | [bangla_date]

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার চোঁখে-মুখে গুল ছিটিয়ে ১ লাখ ৬৫ হাজার ১৬২ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় ৪ যুবকের নামে মামলা হয়ে। মামলায় ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামী করা হয়েছে এক জনকে।
মামলার বিবরণে জানা যায়, গ্রামীন ব্যাংকের রানীশংকৈল উপজেলার লেহেম্বা শাখার সিনিয়র অফিসার মোকতার আলম গত বুধবার সকালে তার নিয়ন্ত্রনাধীন পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের গ্রামীন ব্যাংকের ৩৯ নং মহিলা সমিতির সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করেন। এরপর উত্তর পটুয়াপাড়ায় ৪০ নং মহিলা সমিতিতে যান। সেখানে সদস্যদের কিস্তির টাকা সংগ্রহ করার শেষ পর্যায়ে দুপুর সোয়া ১ টার দিকে কিস্তির টাকার জন্য কিছু সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং আদায় করা টাকাগুলি বান্ডিল করে গ্রামীন ব্যাংকের মনোগ্রাম সম্বলিত টাকা বহনকারী ব্যাগে ভরে টাকার ব্যাগটি টেবিলের উপরে রাখেন। এ সময় একই গ্রামের মারুফ, ফরহাদ ও রাজু সহ অজ্ঞাত নামা আরো এক যুবক হঠাৎ করে এসে গ্রামীন ব্যাংকের ঐ কর্মকর্তার চোঁখে-মুখে গুল ছিটিয়ে দিয়ে টাকার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। তাৎক্ষনিক ঐ কর্মকর্তা সহ উপস্থিত লোকজন তাদের ধরার জন্য ধাওয়া করে। কিছুদুর যাওয়ার পর ঐ ৪ যুবক ভুট্টা খেতে লুকিয়ে পড়ে। পরবর্তীতে অনেক খুজাখুুজি করেও তাদের পাওয়া যায়নি।
এ ঘটনায় গ্রামীন ব্যাংকের কর্মকর্তা মোকতার আলম বাদি হয়ে রাতে পীরগঞ্জ থানায় ঐ ৪ যুবকের নামে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাংলাদেশ ও ভারতের মাঝে যে সম্পর্ক রয়েছে সামনের দিনে তা আরো বাড়বে-ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার

ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ইউপি সদস্যের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর