Sunday , 26 June 2022 | [bangla_date]

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলা, মারপিট, বাড়িঘর ভাংচুর সহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‌্যালী, জন সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশনের সহযোগীতায় একটি র‌্যালী পাবলিক ক্লাব মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অভিনাস চন্দ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিন্নাহ, ইউ’পি চেয়ারম্যান সনাতন রায় প্রমূখ। এ সময় ভ‚মিহীনদের উপর হামলাকারীদের শাস্তি দাবী, মিথ্যা মামলা প্রত্যাহার, ভ‚মিহীনদের জন্য স্থায়ী বাসস্থান, খাদ্য নিরাপত্তা সহ কৃষি শ্রমিকদের সারাবছর নূন্যতম দুই’শ দিন কর্ম দিবস কাজের নিশ্চয়তা চেয়ে জাতীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের  শেকড় এদেশ থেকে উপড়ে ফেলা হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ  নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

১৪ এপ্রিল থেকে ৭দিন কঠোর লকডাউনের ঘোষণা

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন লালের ইন্তেকাল

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তেঁতুলিয়ায় চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে চাষিরা