Thursday , 9 June 2022 | [bangla_date]

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একজন সুস্থ্য মা’ই পারে সুস্থ্য সন্তান জন্ম দিতে

বৃহস্পতিবার বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের দেওয়াজিদীঘি মাদ্রাসা প্রাঙ্গণে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (শিশু) ডাঃ ফাতমী ওবায়দুজ জোহরা, ডাঃ নওশাদ আলম সিদ্দিক। ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও রোগীদের মাঝে ঔষধ প্রদান করা হয়। ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ২নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবিএম রাশেদুল কবির রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়াজিদীঘি মাদ্রাসার সভাপতি মোঃ মোকসেদ আলী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ। কর্মসূচীর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মাহফুজা নাজনীন। সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নাজমুন নাহার, অনুরাধা রানী রায় ক্যাম্পটির সার্বিক দায়িত্বে ছিলেন। বক্তারা বলেন, একজন সুস্থ্য মা একজন সুস্থ্য সন্তান জন্ম দিতে পারে। আজকের এই সুস্থ্য শিশু আগামী দিনের দেশ ও রাষ্ট্র পরিচালনার কর্ণধার হিসেবে নিজেকে পরিচিত করবে। তাই মা ও শিশুকে সুস্থ্য রাখতে নিয়মিত চিকিৎসা সেবার আওতায় আনতে হবে। সেই লক্ষ্যে পল্লীশ্রী পিকেএসএফ ঢাকার সহযোগিতায় গরিব, অসহায় শিশু ও নারীদের তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি প্রদান

আবহাওয়ার বিরূপ প্রভাবে দিনাজপুরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে

নি¤œ মানের খাদ্য নকল পন্য বিক্রয় করলে ব্যবসায়ীদের কোনো ছার নয় ৪ টি দোকানে জরিমানা

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

আলু আমদানির মেয়াদ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চিরিরবন্দরে ৪ মুদি ব্যবসায়ীকে জরিমানা

চিরিরবন্দরে ৪ মুদি ব্যবসায়ীকে জরিমানা

বিশ্ব জলাতঙ্ক দিবসের র‌্যালী ও আলোচনা সভায়

বঙ্গবন্ধু কন্যা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বলেই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে -হুইপ ইকবালুর রহিম